
রাঁচি, ১১ মার্চ (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভার অধিবেশনে বিভিন্ন দফতরের পক্ষ থেকে সময়মতো প্রশ্নের উত্তর না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো। বুধবার অধিবেশনে বিষয়টি উত্থাপিত হলে তিনি একে গুরুতর সমস্যা বলে উল্লেখ করেন।
অধ্যক্ষ বলেন, অনেক সময় বিভিন্ন দফতর বিধানসভা সচিবালয়ে সদস্যদের প্রশ্নের উত্তর সময়মতো পাঠায় না। এর ফলে অধিবেশনের সময় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর উপলব্ধ থাকে না এবং বিধানসভার কার্যক্রম ব্যাহত হয়।
তিনি সংসদীয় কার্য মন্ত্রী রাধাকৃষ্ণ কিশোরকে দ্রুত এই ত্রুটি দূর করার নির্দেশ দেন, যাতে সদস্যরা নির্দিষ্ট সময়ে তাদের প্রশ্নের উত্তর পান।
অধিবেশন শুরু হতেই বিধায়ক প্রদীপ যাদব-সহ একাধিক বিধায়ক বিষয়টি উত্থাপন করেন। তাঁদের অভিযোগ, অনেক প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ে দেওয়া হচ্ছে না, যার ফলে বিধানসভার কার্যক্রম প্রভাবিত হচ্ছে।
অধ্যক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারকে ব্যবস্থার উন্নতি এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সময়মতো উত্তর পাঠানোর নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য