অসম সরকারের সঙ্গে সমঝোতাচুক্তি কুকি ও মার জঙ্গি সংগঠনগুলির
গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : ইউকেডিএ, কেআরএ কেএলও/কেএলএ কুকি এবং মার পিপলস কনভেনশন ডেমোক্র্যাটিক জঙ্গি সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত সমঝোতাপত্র (এমওএস) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার রাজ্যের শিক্ষা মন্ত্রী ডা. রণোজ পেগু, উত্তর কাছ
অসম সরকারের সঙ্গে সমঝোতাচুক্তি কুকি ও মার জঙ্গি সংগঠনের


গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : ইউকেডিএ, কেআরএ কেএলও/কেএলএ কুকি এবং মার পিপলস কনভেনশন ডেমোক্র্যাটিক জঙ্গি সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত সমঝোতাপত্র (এমওএস) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ রবিবার রাজ্যের শিক্ষা মন্ত্রী ডা. রণোজ পেগু, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল চাংসন কুকি ইনপি, অসম কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন, কুকি উইমেন অ্যাসোসিয়েশন, কেএনএ সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে গুয়াহাটিতে কুকি এবং মার জঙ্গি সংগঠনের সঙ্গে মস চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমওএস স্বাক্ষরের পর শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে অসম সরকার এবং কুকি জঙ্গি সংগঠনগুলি (ইউকেডিএ, কেআরএ, কেএলও/কেএলএ)-র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অসমে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে আরও একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে আজকের দিন। তিনি বলেন, কুকি জঙ্গি সংগঠনগুলি ও মার জঙ্গি সংগঠনের সঙ্গে সরকারের স্বাক্ষরিত এমওএস চুক্তির ফলে জঙ্গি সংগঠনগুলির সদস্যদের গণতান্ত্রিক মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে যেমন সহায়ক হবে তেমনি উভয় সম্প্রদায়ের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য কুকি কল্যাণ ও উন্নয়ন পরিষদ এবং মার কল্যাণ ও উন্নয়ন পরিষদ গঠনের পথও অনেকটা প্রশস্ত করবে।

মন্ত্রী ডা. পেগু বলেন, এমওএস চুক্তি অনুসারে প্রাক্তন জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করার পাশাপাশি যে সব জঙ্গি সদস্য প্রাণ হারিয়েছেন তাদের পরিবারগুলিকে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande