
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): বিজেপির উদ্যোগে আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’ পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক জনসমর্থন পেয়েছে। এই যাত্রায় সরাসরি প্রায় এক কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন।” বৃহস্পতিবার
সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ-সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
সল্টলেকের বিজেপি পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টির এই সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য বিজেপি-র প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার। তিনি বলেন, এই অভিযানে পরোক্ষভাবে প্রায় আড়াই কোটি মানুষ বিভিন্নভাবে যুক্ত হয়েছেন। পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের প্রায় প্রতিটি ব্লক ও গ্রাম এই যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে।
দলের নেতৃত্বের দাবি, এই যাত্রার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন চান। আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। পরিবর্তন যাত্রার প্রতি মানুষের বিপুল সাড়া তৃণমূল কংগ্রেসকে অস্থির করে তুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত