
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): “ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার অযথা বিতর্ক তৈরি করছে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন ধরনের রাজনৈতিক নাটক করছে।” বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ-সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বিজেপি-র প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার।
তাঁদের দাবি, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তা শেষ করতে হবে। পশ্চিমবঙ্গে বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা বাড়ছে। রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
দেবশ্রী-দেবজিৎ বলেন যে পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যের মানুষের যে সমর্থন পাওয়া গেছে তা বিজেপির কাছে বড় শক্তি হিসেবে কাজ করবে এবং রাজ্যের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিজেপি কাজ চালিয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত