
কলকাতা, ১২ মার্চ (হি. স.) : সাহিত্যিক সমরেশ বসুর প্রয়াণ দিবসে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানালেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যিক সমরেশ বসুর প্রয়াণদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। উল্লেখ্য, জন্মসূত্রে নাম - সুরথনাথ বসু। কিন্ত সমরেশ বসু নামেই লেখক অধিক পরিচিত। কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন তিনি। ১৯৮০ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন। প্রসঙ্গতঃ ১৯৪৩ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ইছাপুর বন্দুক কারখানায় কর্মরত ছিলেন। তৎকালীন সময়েই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার রচনাতে রাজনৈতিক কর্মকান্ড থেকে শুরু করে শ্রমজীবী মানুষের জীবন–সহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত