পশ্চিমবঙ্গে ভোটে বজ্রআঁটুনির হুঁশিয়ারি ইসি-র
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): পশ্চিমবঙ্গে আগামী ভোটে বজ্রআঁটুনির হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। নির্বাচন-বিষয়ক এক কর্মশালায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সিইও দফতরের তরফে এ কথা জানানো হয়। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আধাসামরিক বাহিনী ট
পশ্চিমবঙ্গে ভোটে বজ্রআঁটুনির হুঁশিয়ারি ইসি-র


কলকাতা, ১২ মার্চ, (হি.স.): পশ্চিমবঙ্গে আগামী ভোটে বজ্রআঁটুনির হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। নির্বাচন-বিষয়ক এক কর্মশালায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সিইও দফতরের তরফে এ কথা জানানো হয়।

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আধাসামরিক বাহিনী টহল দিতে শুরু করেছে। সূত্রের খবর, ২০২১ সালের বাহিনীর চেয়ে বেশি হবে আগামী ভোটের বাহিনী। এ ছাড়া, পিন পর্যায়ের পর্যবেক্ষকও হবে অনেক বেশি।

রাজ্যে অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী এবং যুগ্ম সিইও সুব্রত পাল বলেন, “২০২১ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে ২৯৪টি আসনে জেনারেল অবজার্ভার মোতায়েন হয়েছিলেন ১৬০ জন। এবার তা হওয়ার কথা ২৯৪। গত ভোটে এ রাজ্যে পুলিশ পর্যবেক্ষক ও রাজনৈতিক পর্যবেক্ষক ছিলেন যথাক্রমে ৩৭ ও ৮৪। দুটি সংখ্যাই এবার বাড়বে। এ ব্যাপারে রাজ্যের ভাবনার কথা জানানো হয়েছে। সংখ্যার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করবে নির্বাচন কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande