
শিলিগুড়ি, ১২ মার্চ (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক–সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম স্বপ্না বেগম। তিনি নকশালবাড়ির খলবস্তি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে নকশালবাড়ি থানার পুলিশ প্রেমনগর কলোনি এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় স্বপ্না বেগম নামে ওই মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।
মাদক উদ্ধারের পরেই পুলিশ ওই মহিলাকে এনডিপিএস আইনের আওতায় গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা ব্রাউন সুগারের একটি বড় চালান পৌঁছে দিতে সেখানে এসেছিলেন।
এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি