গ্যাসের গোডাউনে পুলিশের সারপ্রাইজ পরিদর্শন গাইঘাটায়, মজুত ও সরবরাহ খতিয়ে দেখল প্রশাসন
গাইঘাটা, ১২ মার্চ (হি. স.) : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাসের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশজুড়েই। এই পরিস্থিতিতে গ্যাসের মজুত ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ গ্যাস গোডাউনে সারপ্রাইজ পরিদর্শন চালায়।বৃ
পুলিশ পরিদর্শন গাইঘাটা


গাইঘাটা, ১২ মার্চ (হি. স.) : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাসের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশজুড়েই। এই পরিস্থিতিতে গ্যাসের মজুত ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ গ্যাস গোডাউনে সারপ্রাইজ পরিদর্শন চালায়।বৃহস্পতিবার গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত আংরাইল এলাকার একটি গ্যাস গোডাউনে হঠাৎ পরিদর্শনে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোডাউনে কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং কোথাও অবৈধভাবে গ্যাস মজুত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়। পাশাপাশি গ্যাস সরবরাহের স্বাভাবিকতা বজায় আছে কি না, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গ্যাস পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বুকিং করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার বুকিং করার পরও নির্ধারিত সময়ে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে কাঠ জ্বালিয়ে রান্না করছেন।এই পরিস্থিতিতে পুলিশের এই পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সরবরাহে যাতে কোনও রকম অনিয়ম বা কালোবাজারি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande