
দক্ষিণ ২৪ পরগনা, ১২ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি গ্যারেজে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের গ্যারেজে একটি তেল কোম্পানির ট্যাঙ্কার গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের টিনের ছাউনি উড়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় দুই ব্যক্তি গুরুতর জখম হন। খবর পেয়ে বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে। কীভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ