
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেড গ্রাউন্ডেই জোড়া-সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের নতুন রাজ্যপাল আর এন রবি।
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। যুদ্ধকালীন তৎপরতায় দু’দিন আগেই শুরু হয় রাজ্যের গেরুয়া শিবিরে। ব্রিগেডে পৌঁছতে যাতে দলীয় নেতা কর্মীদের কোনও সমস্যা না হয়, সেই কথা ভেবেই উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। ঘোষণা করা হয়েছে আপ ডাউন স্পেশাল ১৬ জোড়া ট্রেনের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত