নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ, শপথ নিলেন আর এন রবি
কলকাতা, ১২ মার্চ (হি.স.): নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আর এন রবি। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর এন রবিকে রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ ক
নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ, শপথ নিলেন আর এন রবি


কলকাতা, ১২ মার্চ (হি.স.): নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আর এন রবি। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর এন রবিকে রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রবি। কিছুক্ষণ কথা বলেন তাঁরা।

উল্লেখ্য, কিছু দিন আগে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন ডঃ সি ভি আনন্দ বোস। এরপরই বঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আর এন রবিকে নিযুক্ত করা হয়। বুধবার সন্ধ্যায় তিনি কলকাতায় এসে পৌঁছন, আর বৃহস্পতিবার সকালে রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande