ঝড়ঝঞ্ঝায় ব্যাপক ক্ষয়ক্ষতি কারবি আংলঙে
ডিফু (অসম), ১২ মাৰ্চ (হি.স.) : বুধবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আচমকা প্রলয়ঙ্করী ঝড়ঝঞ্ঝায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাহাড়ি জেলা কারবি আংলঙে। কারবি আংলঙের ডকমোকা এলাকায় প্রবল ঝড়ের ফলে ২৯ নম্বর জাতীয় সড়কে একটি বড় হোর
২৯ নম্বর জাতীয় সড়কে বিধ্বস্ত হোর্ডিং


ডিফু (অসম), ১২ মাৰ্চ (হি.স.) : বুধবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আচমকা প্রলয়ঙ্করী ঝড়ঝঞ্ঝায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাহাড়ি জেলা কারবি আংলঙে।

কারবি আংলঙের ডকমোকা এলাকায় প্রবল ঝড়ের ফলে ২৯ নম্বর জাতীয় সড়কে একটি বড় হোর্ডিং ভেঙে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ডিফুতে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার এক সমাবেশ থেকে বিপুল সংখ্যক যানবাহন ওই জাতীয় সড়ক হয়ে যার যার গন্তব্যস্থলে ফিরছিল। সভা থেকে ফেরার পথে অনেকেই এই যানজটে আটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও সাধারণ প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং ভূলুণ্ঠিত হোর্ডিংটি সরিয়ে সড়ক পরিষ্কার করার ব্যবস্থা করে।

এছাড়া ঝড়ঝঞ্ঝায় জেলার বিভিন্ন এলাকার বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande