দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তা ভাঙায় অবরোধ তৃণমূলের
পূর্ব বর্ধমান, ১২ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মেমারির সরডাঙায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তার বেশ কিছুটা অংশ (প্রায় ৫০-৬০ ফুট) ভেঙে পড়ে বুধবার। এই ঘটনার ২৪ ঘণ্টা পরে বৃহস্পতিবার বেলায় জামালপুরের আঝাপুরে দুর্গাপুর এক্সপ্
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তা ভাঙায় অবরোধ তৃণমূলের


পূর্ব বর্ধমান, ১২ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মেমারির সরডাঙায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সংযোগকারী রাস্তার বেশ কিছুটা অংশ (প্রায় ৫০-৬০ ফুট) ভেঙে পড়ে বুধবার। এই ঘটনার ২৪ ঘণ্টা পরে বৃহস্পতিবার বেলায় জামালপুরের আঝাপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করল তৃণমূল। এর জেরে কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কে যানজট দেখা যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে জাতীয় সড়কে কাজ হওয়ার জন্যই আন্ডারপাসের রাস্তা ভেঙে গেছে। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে অবরোধ তোলেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande