বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সল্টলেকে সচেতনতা শিবির ও বিজ্ঞানভিত্তিক সম্মেলন
কলকাতা, ১২ মার্চ (হি.স.): বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিজ্ঞানভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয়। কিডনি কেয়ার সোসাইটি ও নেফ্রোকেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে কলকাতা সংলগ্ন
বিশ্ব কিডনি দিবসে সচেতনতা সম্মেলন কলকাতায়


কলকাতা, ১২ মার্চ (হি.স.): বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিজ্ঞানভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয়। কিডনি কেয়ার সোসাইটি ও নেফ্রোকেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে কলকাতা সংলগ্ন সল্টলেকের দ্য স্ট্যাডেল হোটেলে।

​চলতি বছরে বিশ্ব কিডনি দিবসের থিম বা মূল ভাবনা হলো— “কিডনি হেলথ ফর অল – কেয়ারিং ফর পিপল, প্রটেক্টিং দ্য প্ল্যানেট”। আয়োজকদের মতে, সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

​এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা. প্রতীম সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ বৈদ্যসহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনায় অংশ নেন ডা. তথাগত মুখার্জি, ডা. সৌরভ সাঁধুখা, ডা. প্রভাব বনসালি এবং ডা. শুভব্রত ভট্টাচার্য।

​কিডনি রোগকে ‘সাইলেন্ট কিলার’ বা নিঃশব্দ ঘাতক হিসেবে উল্লেখ করে ডা. সেনগুপ্ত জানান, নিয়মিত কিডনি ফাংশন টেস্ট— যেমন সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ও গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট (জইএফআর) পরীক্ষার মাধ্যমে রোগ দ্রুত শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, দ্রুত রোগ নির্ণয় ও প্রতিরোধমূলক চিকিৎসার মাধ্যমেই ক্রনিক কিডনি রোগের ঝুঁকি অনেকাংশ কমানো সম্ভব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande