১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ, আগরতলায় স্কুলগুলিতে ভর্তির ফর্ম বিতরণ শুরু
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ ২০২৬–২৭। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে রাজধানী আগরতলায় একাধিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক
স্কুলে ভর্তির ফর্ম বিতরণ শুরু


আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ ২০২৬–২৭। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে রাজধানী আগরতলায় একাধিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ভর্তির জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে।

রাজধানীর অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও এদিন থেকে ভর্তির ফর্ম বিতরণ শুরু হয়। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ভর্তির জন্য ফর্ম সংগ্রহ করতে এদিন সকাল থেকেই অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায় বিদ্যালয় চত্বরে।

বিদ্যালয়ের এক আধিকারিক জানান, ১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ভর্তির ফর্ম বিতরণ করা হবে। প্রাক-প্রাথমিক স্তরের নার্সারি, কেজি এবং প্রাথমিক স্তরের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। ১৬ মার্চের মধ্যে ফর্ম বিতরণ প্রক্রিয়া শেষ হবে।

তিনি আরও জানান, আগামী ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ভর্তি ফর্ম জমা নেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও ফর্ম প্রসেসিংয়ের জন্য প্রতি ফর্মের জন্য ১০ টাকা করে নেওয়া হচ্ছে।

এদিকে জানা গেছে, রাজধানীর অন্যান্য বিদ্যালয় যেমন উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, উমাকান্ত একাডেমি এবং মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়েও আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande