আলুচাষি থেকে পরিযায়ী শ্রমিক— তৃণমূলকে একহাত বিজেপি-র
কলকাতা, ১৩ মার্চ(হি.স.): চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামে এক আলু চাষি আত্মহত্যা করেছেন। রাজ্যের আলু চাষিদের অবস্থা অত্যন্ত করুণ। একের পর এক আলু চাষি আত্মহত্যা করছেন। অথচ মুখ্যমন্ত্রী দাবি করছেন যে কৃষকদের অর্থপ্রদান ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।”
আলুচাষি থেকে পরিযায়ী শ্রমিক— তৃণমূলকে একহাত বিজেপি-র


কলকাতা, ১৩ মার্চ(হি.স.): চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামে এক আলু চাষি আত্মহত্যা করেছেন। রাজ্যের আলু চাষিদের অবস্থা অত্যন্ত করুণ। একের পর এক আলু চাষি আত্মহত্যা করছেন। অথচ মুখ্যমন্ত্রী দাবি করছেন যে কৃষকদের অর্থপ্রদান ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।” শুক্রবার সল্ট লেকে দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গের অবস্থা যদি সত্যিই ভালো হয়, তাহলে কেন গ্রাম থেকে গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে? মুখ্যমন্ত্রী ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করার পরও কেন পরিযায়ী শ্রমিকদের রাজ্যের বাইরে যেতে হচ্ছে? এই সমস্ত বিষয় পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়েছে।

শমীক ভট্টাচার্য বলেন, “শনিবার দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য রাখবেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande