রাষ্ট্রপতির প্রতি তৃণমূলের আচরণ নিয়ে ফের তোপ বিজেপি-র
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): সম্প্রতি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর প্রতি তৃণমূলের আচরণ প্রমাণ করে যে তাদের ক্ষমা চাওয়া ছিল শুধুমাত্র নাটক। শুক্রবার সল্ট লেকে দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভ
রাষ্ট্রপতির প্রতি তৃণমূলের আচরণ নিয়ে ফের তোপ বিজেপি-র


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): সম্প্রতি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর প্রতি তৃণমূলের আচরণ প্রমাণ করে যে তাদের ক্ষমা চাওয়া ছিল শুধুমাত্র নাটক। শুক্রবার সল্ট লেকে দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

শমীকবাবু বলেন, “তৃণমূল কংগ্রেস ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছে। রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করা হয়েছিল এবং পরে ক্ষমা চাওয়া হয়। রাষ্ট্রপতি যখন আদিবাসী সম্প্রদায়কে উদ্দেশ্য করে বক্তব্য রাখতে পশ্চিমবঙ্গে এসেছিলেন, তখন তাঁর সভার জন্য পর্যাপ্ত মাঠ দেওয়া হয়নি; তাঁকে একটি সংকীর্ণ জায়গায় অনুষ্ঠান করতে বাধ্য করা হয়।

মুখ্যমন্ত্রী বা তাঁর দলের কোনো সাংসদ বা বিধায়ক তাঁকে অভ্যর্থনা জানাতে যাননি। আদিবাসী মহিলাদের উপর হামলা হয়েছে কারণ সেই এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছিল। ৭ জন নিহত হয়েছেন এবং অন্যদের তৃণমূল দলে যোগ দিতে বাধ্য করা হয়েছে। শেখ রহিমের কন্যাদের নগ্ন মিছিল করতেও বাধ্য করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande