ভোটের মুখে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে? শুভেন্দুকে কখনও কটূক্তি করিনি : বিধায়ক সৌমেন মহাপাত্র
তমলুক, ১৩ মার্চ ( হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তমলুকের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। শুক্রবার সাংবাদ
সৌমেন মহাপাত্র


তমলুক, ১৩ মার্চ ( হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তমলুকের তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও তিনি সরাসরি দল ছাড়ার কথা ঘোষণা করেননি।

সৌমেন মহাপাত্রের অভিযোগ, সম্প্রতি দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁকে আর ডাকা হচ্ছে না। তাঁর কথায়, “হয়তো আমি দলকে সমৃদ্ধ করতে পারছি না বলেই আমাকে আর ডাকা হচ্ছে না।” তিনি আরও বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় এবারের বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য কঠিন হতে পারে, কারণ বিরোধী শক্তি অনেকটাই বেড়েছে।

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করেন সৌমেন। তিনি জানান, “আমি কোনওদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খারাপ কথা বলিনি, আমৃত্যু বলবও না।”

অন্যদিকে তাঁর স্ত্রীও জানান, তারা ইস্যুভিত্তিক রাজনীতি করেন এবং ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন। ব্যক্তিগত আক্রমণ না করার কারণেই হয়তো তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

যদিও সাংবাদিক সম্মেলনে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও তৃণমূল ছাড়ার বিষয়টি স্পষ্ট করেননি সৌমেন মহাপাত্র। তাঁর এই মন্তব্যের পর দল কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande