
নয়াদিল্লি, ১৩ মার্চ, (হি.স.) : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে চার্জশিট পেশ নিয়ে দিল্লি হাই কোর্টের নির্দেশে শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
টাকার বিনিময়ে সংসদে উদ্যোগপতি আদানির বিরুদ্ধে প্রশ্ন মামলায় অভিযুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানেই মেলে স্থগিতাদেশ।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মহুয়া মৈত্র এবং অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও তদন্তকারী দল সিবিআইকে নোটিস পাঠিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত