শ্রাবস্তীতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪
শ্রাবস্তী, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি ডাম্পার-ট্রাকের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। শুক্রবার চিলহারিয়া-ভিংগা সড়কে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক যুবক নিহত হয়। আহত হয়েছেন আরও চারজন। পুল
শ্রাবস্তীতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪


শ্রাবস্তী, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি ডাম্পার-ট্রাকের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। শুক্রবার চিলহারিয়া-ভিংগা সড়কে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক যুবক নিহত হয়। আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ সূত্রে জানা গেছে, পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । যেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের নাম সন্তোষ কুমার সোনি (৩১) । আহতদের নাম সিরসিয়া বাজারের বাসিন্দা মনীশ কুমার সোনি (৩৩), সূর্যভান সোনি (৩২), ওজেশ (১৮) এবং অতুল সোনি (১৭)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande