লাদাখের উপ-রাজ্যপাল পদে শপথ নিলেন বিনয় কুমার সাক্সেনা
লেহ, ১৩ মার্চ (হি.স.): লাদাখের উপ-রাজ্যপাল পদে শপথ নিলেন বিনয় কুমার সাক্সেনা। শুক্রবার লেহের সিআইবিএস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিনয় কুমার সাক্সেনা লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন। লাদাখের চতুর্থ রাজ্যপাল হলেন সাক্সেনা। জ
লাদাখের উপ-রাজ্যপাল পদে শপথ নিলেন বিনয় কুমার সাক্সেনা


লেহ, ১৩ মার্চ (হি.স.): লাদাখের উপ-রাজ্যপাল পদে শপথ নিলেন বিনয় কুমার সাক্সেনা। শুক্রবার লেহের সিআইবিএস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিনয় কুমার সাক্সেনা লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন। লাদাখের চতুর্থ রাজ্যপাল হলেন সাক্সেনা। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি অরুণ পল্লী এদিন বিজয় কুমার সাক্সেনাকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে লাদাখের মুখ্য সচিব, সমস্ত প্রশাসনিক সচিব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লাদাখের নতুন উপ-রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণের পর লাদাখ পুলিশের পক্ষ থেকে ভি কে সাক্সেনাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। উল্লেখ্য, কিছু দিন আগেই দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের উপ-রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande