তেলেঙ্গানায় হাই-প্রোফাইল ড্রাগ পার্টি, টিডিপি সংসদ সদস্যসহ ৬ জন পজিটিভ
হায়দরাবাদ, ১৫ মার্চ (হি.স.) : তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার মইনাবাদে অবস্থিত এক ফার্মহাউসে শনিবার রাতে চলা ড্রাগ পার্টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযানে ফার্মহাউস থেকে দুই গ্রাম কোকেন উদ্ধার হয়েছে এবং ১১ জনের মধ্যে ৬ জনের ড্রাগ টেস্
তেলেঙ্গানায় হাই-প্রোফাইল ড্রাগ পার্টি, টিডিপি সংসদ সদস্যসহ ৬ জন পজিটিভ


হায়দরাবাদ, ১৫ মার্চ (হি.স.) : তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার মইনাবাদে অবস্থিত এক ফার্মহাউসে শনিবার রাতে চলা ড্রাগ পার্টি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযানে ফার্মহাউস থেকে দুই গ্রাম কোকেন উদ্ধার হয়েছে এবং ১১ জনের মধ্যে ৬ জনের ড্রাগ টেস্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে রয়েছে তেলুগু দেশম পার্টির (টিডিপি) সংসদ সদস্য পুট্টা মহেশ কুমার যাদব ও প্রাক্তন বিধায়ক পাইলট রোহিত রেড্ডি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ‘ড্রাগ ল’ ইফোর্সমেন্টের জন্য এ্যালিট অ্যাকশন গ্রুপ’ (ইগল) শনিবার রাত ৯:৩০ মিনিটে ফার্মহাউসে অভিযান চালায়। ফার্মহাউসের গেটের সামনে প্রথমে পুলিশকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে স্পেশাল অপারেশন টিম (এসওটি)কে ডাকা হয় এবং তাদের সহায়তায় পুলিশ ফার্মহাউসে প্রবেশ করতে সক্ষম হয়।

অভিযানকালে ফার্মহাউস থেকে দুই গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। উপস্থিত ১১ জনের মধ্যে ৬ জনের ড্রাগ টেস্ট পজিটিভ আসে। পুলিশ জানিয়েছে, পুট্টা মহেশ কুমার যাদবের দ্রুত ড্রাগ টেস্ট শুরুতে নেগেটিভ আসে, তবে পরবর্তীতে করা ব্লাড টেস্ট পজিটিভ আসে।

জানা গেছে, পার্টির সময় রাজস্থানের প্রাক্তন এক বিধায়ক রোহিত রেড্ডির ভাইয়ের বন্দুক থেকে দুই রাউন্ড গুলি চলে। এই ঘটনায় পুলিশের উপস্থিতিতে গোলির আওয়াজও শোনা যায়। এছাড়া উপস্থিত একজন ব্যক্তি নামিত নামে পরিচিত, যার সঙ্গে একটি অস্ত্র ছিল।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা কোকেন শিমলা থেকে আনা হয়েছিল। এখন ড্রাগ সরবরাহ ও পার্টির আয়োজনকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

ঈগল টিমের সিনিয়র পুলিশ সুপার এসএসপি গিরিধর রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন ,মাদকের নমুনা পজিটিভ আসা ছয়জনের মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক পাইলট রোহিত রেড্ডি, এলুরু টিডিপি সাংসদ পুট্ট মহেশ কুমার যাদব, রীতেশ রেড্ডি, নমিত, কৌশিক রবি এবং অর্জুন রেড্ডি। “ড্রাগ ব্যবহারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য বা বিধায়কের ক্ষেত্রে কেউ ছাড় পাবেন না। তদন্ত অব্যাহত রয়েছে।” পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় রাজনীতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দল অভিযোগ তুলেছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কিছু প্রভাবশালী ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande