ওড়িশায় ১১ জন মাওবাদী আত্মসমর্পণ, পুলিশের বড় সাফল্য
ভুবনেশ্বর, ১৫ মার্চ (হি.স.) : ওড়িশায় পুলিশি অভিযানকে সফল করে ১১ জন কোর মাওবাদী ভবানি-পটনা রিজার্ভ পুলিশ লাইনে আত্মসমর্পণ করেছেন। রবিবার তারা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডি.জি.পি) ওয়াই বি খুরানিয়ার উপস্থিতিতে অস্ত্র হস্তান্তর করে মূলধারায় ফিরেছে
ওড়িশায় ১১ জন মাওবাদী আত্মসমর্পণ, পুলিশের বড় সাফল্য


ভুবনেশ্বর, ১৫ মার্চ (হি.স.) : ওড়িশায় পুলিশি অভিযানকে সফল করে ১১ জন কোর মাওবাদী ভবানি-পটনা রিজার্ভ পুলিশ লাইনে আত্মসমর্পণ করেছেন। রবিবার তারা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডি.জি.পি) ওয়াই বি খুরানিয়ার উপস্থিতিতে অস্ত্র হস্তান্তর করে মূলধারায় ফিরেছেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ভারতীয় কমিউনিস্ট পার্টি (মাওবাদী) ওড়িশা রাজ্য কমিটির ডিভিশনাল কমিটি সদস্য নকুল, যার উপর ২২ লক্ষ টাকার পুরস্কার ছিল। এছাড়াও ৫ জন এরিয়া কমিটি সদস্য ও ৫ জন পার্টি সদস্য আত্মসমর্পণ করেছেন। সকলের ওপর মোট ৬৩.২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল।

ডি.জি.পি খুরানিয়া বলেন, আত্মসমর্পণ এই অঞ্চলে মাওবাদী ভাবধারার অবনতির প্রমাণ। তিনি বিশেষ অভিযান চালানো নিরাপত্তা সংস্থা—স্পেশাল অপারেশন গ্রুপ, জেলা স্বেচ্ছাসেবী বাহিনী, সিআরপিএফ এবং বিএসএফকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী সকল মাওবাদী রাজ্য সরকারের পুনর্বাসন নীতির আওতায় আর্থিক সহায়তা, দক্ষতা প্রশিক্ষণ এবং পুনর্বাসনের সুযোগ পাবেন, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি (অ্যান্টি-নক্সেল অপারেশন) সঞ্জীব পান্ডা, আইজি সিআরপিএফ এ.এন. সিংহা, আইজি অপারেশন দীপক কুমার, ডিআইজি এসএসআইডব্লিউ অখিলেশ্বর সিং, ডিআইজি কোরাপুট বিশাল সিং, কালাহান্ডি এসপি নাগরাজ দাভারকোন্ডা, রায়গড়া এসপি স্বাতী এস. কুমার এবং কান্ধমাল এসপি হরিশ বি.সি.সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ ও আধাসামরিক সেনাবাহিনীর আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande