রবিবার শ্রীভূমির সাতটি কেন্দ্রে ভোটকর্মী প্রশিক্ষণ
শ্রীভূমি (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : আগামী রবিবার শ্রীভূমি জেলা সদরে অবস্থিত করিমগঞ্জ কলেজ, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স, নিলামবাজারের এসভি বিদ্যানিকেতন, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্
রবিবার শ্রীভূমির সাতটি কেন্দ্রে ভোটকর্মী প্রশিক্ষণ


শ্রীভূমি (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : আগামী রবিবার শ্রীভূমি জেলা সদরে অবস্থিত করিমগঞ্জ কলেজ, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়, সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স, নিলামবাজারের এসভি বিদ্যানিকেতন, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল এবং রামকৃষ্ণনগর কলেজে ভোট কর্মীদের দুই শিফ্টে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ওই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ভোটের কাজে নিয়োজিত প্রিসাইডিং অফিসার ও বাকি তিন পোলিং অফিসারদের পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা করে দিতে ১২ নম্বর ফর্ম বিতরণ ও পূরণ করা ফর্ম সংগ্রহ করার জন্য পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন সেন্টার কার্যকরী থাকবে বলে পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাস জানিয়েছেন।

এতে পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁদের যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে এবং ১২ নম্বর ফর্ম বিতরণ ও সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande