২৩৭টি কেন্দ্রে ১০ লক্ষেরও বেশি মানুষ স্বাগত জানিয়েছেন পরিবর্তন যাত্রাকে, দাবি বিজেপি-র
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গের ২৩৭টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করেছে। ১০ লক্ষেরও বেশি মানুষ এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। তি
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গের ২৩৭টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করেছে। ১০ লক্ষেরও বেশি মানুষ এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি ও সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

তিনি বলেন, ১ ও ২ মার্চ মোট ৯টি বড় জনসভা অনুষ্ঠিত হয়। তার পরে প্রায় ৫০০০ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০১১ সালের পর এমন অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শাসক দলের একটি নির্দিষ্ট ভোটব্যাঙ্ক রয়েছে। কিন্তু সেখানেও মানুষ আন্তরিকভাবে এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন।

রাজ্য বিজেপি সভাপতি বলেন, মানুষের প্রধান দাবি হলো, ভোট যেন শান্তিপূর্ণভাবে হয় এবং ভোট গণনাও যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের মনোভাব এখন জনমত থেকে জনরোষে পরিণত হয়েছে।

তিনি বলেন, পরিবর্তন যাত্রা এবং SIR-কে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন— “যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা।” কোনও হামলা বা ভয়ের সামনে পশ্চিমবঙ্গের মানুষ মাথা নত করবে না। এলপিজি নিয়ে তৃণমূল যে রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, সে বিষয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশিকা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande