রাষ্ট্রপতি-বিষয়ক বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে চাইল কেন্দ্র
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে তাঁর ক্ষোভপ্রকাশের রেশ এখনও রয়েছে। এ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্কও হয়েছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। শিলিগুড়ির সিপি সি সুধাকর ও জেল
রাষ্ট্রপতি-বিষয়ক বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে চাইল কেন্দ্র


কলকাতা, ১৩ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে তাঁর ক্ষোভপ্রকাশের রেশ এখনও রয়েছে। এ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্কও হয়েছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। শিলিগুড়ির সিপি সি সুধাকর ও জেলাশাসক মণীশ মিশ্রকে সাময়িকভাবে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নবান্ন সূত্রে খবর, রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন এঁরা। সূত্রের খবর, সেই কারণে এই ২ আমলাকে কেন্দ্রীয় পেতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আলোচনা শুরু করেছে রাজ্য। এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, এ বিষয়ে যা বলার রাজ্য বলবে।

প্রসঙ্গত, ২০২০-তে দক্ষিণ ২৪ পরগনায় সফর চলাকালীন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়।

ওই ঘটনার পর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ৩ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। তৎকালীন জেলার এসপি ভোলানাথ পাণ্ডে, ডিআইজি প্রবীণ ত্রিপাঠী এবং আইজি রাজীব মিশ্রকে ডেপুটেশনে পাঠাতে বলে কেন্দ্র। সেবার কেন্দ্রীয় ডেপুটেশনে কাউকেই ছাড়েনি রাজ্য। সূত্রের খবর, কয়েক মাস পর কেন্দ্র এই নির্দেশ বাতিল করে দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande