কুয়োয় পড়ে যুবকের মৃত্যু ছত্তিশগড়ে
জগদলপুর, ১৪ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের জগদলপুর জেলায় কুয়োয় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বস্তার জেলার ভানপুরী থানার অন্তর্গত ফর্সাগুড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে।শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ত্রিনাথ। তিনি ফর্সাগ
কুয়োয় পড়ে যুবকের মৃত্যু ছত্তিশগড়ে


জগদলপুর, ১৪ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের জগদলপুর জেলায় কুয়োয় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বস্তার জেলার ভানপুরী থানার অন্তর্গত ফর্সাগুড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে।শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ত্রিনাথ। তিনি ফর্সাগুড়া গ্রামের বাদে পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তিনি মদ্যপ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। অন্ধকারে অসাবধানতাবশত একটি গভীর কুয়োয় পড়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের দাবি, ত্রিনাথ প্রায়ই মদ্যপান করতেন। তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করা হলেও তিনি তা শোনেননি। বৃহস্পতিবার রাতেও নেশাগ্রস্ত অবস্থায় বেরিয়ে পড়েন এবং সম্ভবত সেই সময়ই কুয়োয় পড়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande