জম্মু ও কাশ্মীরে ২০ মার্চ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
জম্মু, ১৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে আগামী ২০ মার্চ পর্যন্ত আবহাওয়া অনিশ্চিত থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এই সময়ে সমতল এলাকায় দফায় দফায় বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার শ্রীনগর আবহাওয়া দফতর
জম্মু ও কাশ্মীরে ২০ মার্চ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা


জম্মু, ১৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে আগামী ২০ মার্চ পর্যন্ত আবহাওয়া অনিশ্চিত থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এই সময়ে সমতল এলাকায় দফায় দফায় বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার শ্রীনগর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ ও ১৪ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চলে সাধারণত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে ১৫ মার্চ রাত থেকে ১৬ মার্চ সকাল পর্যন্ত সমতল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উঁচু এলাকায় হালকা বৃষ্টি থেকে একাধিক স্থানে তুষারপাত হতে পারে।

এদিন আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গেছে , ১৭ ও ১৮ মার্চ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে ১৭ মার্চ রাত থেকে ১৮ মার্চ সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৯ ও ২০ মার্চ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ওই সময় সমতল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উঁচু এলাকায় বিচ্ছিন্নভাবে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাসে এও বলা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চের মধ্যে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কাজিগুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বোচ্চ তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। পর্যটন কেন্দ্র গুলমার্গে সর্বোচ্চ তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১.৪ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande