কুকুরের আক্রমণে আহত হনুমান উদ্ধার, মানবিকতার দৃষ্টান্ত স্থানীয় যুবকের
ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.): কুকুরের আক্রমণে গুরুতর আহত একটি হনুমানকে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এক স্থানীয় যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের খোঁজে ঘোরাফেরা করা একটি হনুমান
কুকুরের আক্রমণে আহত হনুমান উদ্ধার, মানবিকতার দৃষ্টান্ত স্থানীয় যুবকের


ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.): কুকুরের আক্রমণে গুরুতর আহত একটি হনুমানকে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এক স্থানীয় যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের খোঁজে ঘোরাফেরা করা একটি হনুমানকে হঠাৎই পাঁচটি কুকুর তাড়া করে ধরে ফেলে এবং কামড়ে গুরুতর জখম করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক বিশাল রায়। পরিস্থিতি দেখে তিনি দ্রুত এগিয়ে এসে কুকুরগুলির হাত থেকে আহত হনুমানটিকে উদ্ধার করেন।

বিশাল রায় জানান, কুকুরগুলো অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তিনি ঘটনাস্থলে না পৌঁছালে হনুমানটিকে সম্ভবত মেরে ফেলত। উদ্ধার করার পর তিনি প্রথমে আহত হনুমানটিকে জল দেন এবং একটি ছায়াযুক্ত স্থানে বসিয়ে রাখেন।

এরপর তিনি পুকুরিয়া বিট অফিসে খবর দেন। খবর পাওয়ার পর পুকুরিয়া বিট অফিসার সোমনাথ ঘোষের উদ্যোগে ঝাড়গ্রাম থেকে বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বনদফতরের কর্মীরা আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande