ঝাড়খণ্ড বিধানসভায় গ্যাসের দাম ও সংকট নিয়ে হট্টগোল, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান
রাঁচি, ১৩ মার্চ (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশনের ১৩-তম দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিধানসভায় তুমুল হট্টগোল হয়। অধিবেশন শুরু হতেই বিধায়কেরা স্লোগান দিতে শুরু করেন। বিধায়কেরা
ঝাড়খণ্ড বিধানসভায় গ্যাসের দাম ও সংকট নিয়ে হট্টগোল, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান


ঝাড়খণ্ড বিধানসভায় গ্যাসের দাম ও সংকট নিয়ে হট্টগোল, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান


রাঁচি, ১৩ মার্চ (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশনের ১৩-তম দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিধানসভায় তুমুল হট্টগোল হয়। অধিবেশন শুরু হতেই বিধায়কেরা স্লোগান দিতে শুরু করেন।

বিধায়কেরা অভিযোগ করেন, গ্যাসের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এই সময় বিধায়ক প্রদীপ যাদব হাতে সংবাদপত্র তুলে ধরে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। তাঁর দাবি, গ্যাসের ঘাটতির কারণে অনেক স্কুলে মধ্যাহ্নভোজন প্রকল্পও প্রভাবিত হচ্ছে।

অন্যদিকে বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি ক্ষমতাসীন পক্ষের অভিযোগ খারিজ করে বলেন, রাজ্যে গ্যাসের চলল

কোনও ঘাটতি নেই; এটি মূলত ব্যবস্থাপনার সমস্যা। তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিধানসভায় অযথা হট্টগোল করছে।

বিধায়ক সরযূ রায়ও বলেন, বিষয়টি মূলত প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে জড়িত এবং তা নিয়ে অপ্রয়োজনীয়ভাবে হইচই করা হচ্ছে। এ সময় বাবুলাল মারান্ডি কটাক্ষ করে বলেন, লোকসভায় কংগ্রেসের নেতারা আলোচনায় অংশ নেন না, কিন্তু এখানে তাদের নেতারা হট্টগোল করছেন।

ক্রমাগত শোরগোলের মধ্যে বিধানসভার অধ্যক্ষ ড. রবীন্দ্র নাথ মহতো হস্তক্ষেপ করে বিষয়টি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন এবং পরবর্তী কার্যসূচি অনুযায়ী অধিবেশন চালিয়ে যাওয়ার কথা জানান। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্ষমতাসীন দলের বিধায়কেরা বিধানসভা চত্বরে বিক্ষোভও দেখান। তারা ব্যানার ও পোস্টার হাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ক্ষমতাসীন পক্ষের দাবি, কেন্দ্র সরকারের নীতির কারণে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande