সাব্রুমে বিদ্যুতের ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে গুরুতর আহত লাইনম্যান
সাব্রুম (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বিদ্যুৎ নিগমের লাইনম্যান। আহত কর্মীর নাম দিব্যেন্দু পালিত (৪৫)। ঘটনাটি শুক্রবার বিকেল প্রায় ৩টা ২০ মিনিট নাগাদ রা
আহত বিদ্যুৎ নিগমের কর্মী


সাব্রুম (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বিদ্যুৎ নিগমের লাইনম্যান। আহত কর্মীর নাম দিব্যেন্দু পালিত (৪৫)।

ঘটনাটি শুক্রবার বিকেল প্রায় ৩টা ২০ মিনিট নাগাদ রানীরবাজার এলাকার ইকো পার্কের সামনে ঘটে। জানা গেছে, বিদ্যুৎ নিগমের লাইনম্যান দিব্যেন্দু পালিত একটি ট্রান্সফরমারের লাইনে মেরামতির কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করে তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হয়ে পড়েন।

ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত লাইনম্যানকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন।

এদিকে এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণত বিদ্যুৎ লাইনে কাজ করার সময় নিরাপত্তার স্বার্থে অন্তত দুজন লাইনম্যান উপস্থিত থাকার নিয়ম রয়েছে বলে জানা যায়। তবে কেন দিব্যেন্দু পালিত একাই লাইনে কাজ করতে গিয়েছিলেন, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ নিগমের সাব্রুম সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার দিলীপ দাস দ্রুত হাসপাতালে পৌঁছে আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande