বারাণসীতে পিএসি গ্যাস এজেন্সি পরিদর্শন সেনানায়কের
বারাণসী, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর ভুলানপুর এলাকায় ৩৪তম ব্যাটালিয়ন পিএসি-র প্যারেড শেষে গ্যাস এজেন্সি পরিদর্শন করেন সেনানায়ক ড. মীনাক্ষী কাত্যায়ন। শুক্রবার পরিদর্শনের পর তিনি জানান, গ্যাস সিলিন্ডারের ঘাটতি নিয়ে বিভিন্ন জায়গায়
বারাণসীতে পিএসি গ্যাস এজেন্সি পরিদর্শন সেনানায়কের


বারাণসী, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর ভুলানপুর এলাকায় ৩৪তম ব্যাটালিয়ন পিএসি-র প্যারেড শেষে গ্যাস এজেন্সি পরিদর্শন করেন সেনানায়ক ড. মীনাক্ষী কাত্যায়ন। শুক্রবার পরিদর্শনের পর তিনি জানান, গ্যাস সিলিন্ডারের ঘাটতি নিয়ে বিভিন্ন জায়গায় যে খবর সামনে এসেছে, তার প্রেক্ষিতেই এই পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, ৩৪তম পিএসি ব্যাটালিয়নের গ্যাস এজেন্সিতে গ্যাস সরবরাহ নিয়ে কোনও সমস্যা পাওয়া যায়নি। পিএসি জওয়ানদের জন্য নিয়মিতভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং এ বিষয়ে কোনও ঘাটতির পরিস্থিতি নেই।

এর আগে, ৩৪তম পিএসি ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে সেনানায়কের উপস্থিতিতে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্যারেড পরিদর্শনের সময় ড. মীনাক্ষী কাত্যায়ন জওয়ানদের উদ্দেশে শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande