ব্রিগেডের সভা থেকে তৃণমূল-সরকারকে নিশানা বিজেপি নেতা-নেত্রীদের
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): ব্রিগেডে বিজেপির সভায় শনিবার দলের নেতা-নেত্রীরা বক্তৃতা রাখেন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই ছিল রাজ্য সরকারের প্রতি নিশানা| এ দিন ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে চাঁচাছোলা ভাষা
ব্রিগেডের সভা থেকে তৃণমূল-সরকারকে নিশানা বিজেপি নেতা-নেত্রীদের


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): ব্রিগেডে বিজেপির সভায় শনিবার দলের নেতা-নেত্রীরা বক্তৃতা রাখেন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই ছিল রাজ্য সরকারের প্রতি নিশানা| এ দিন ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকসম্মান নিধিতে ১৩ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি এগুলো দেখতে পান না? উল্টে আলু চাষিদের বঞ্চনা করছেন আপনি। আলুর দাম কমে গিয়েছে রাজ্যে। আলু চাষিরা হাহাকার করছেন। বিজেপি সরকার তৈরি হলে আলুর সহায়ক মূল্যের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না করতে চাইলে বিজেপির সরকার গড়ুন।

ব্রিগেড মঞ্চে বক্তৃতা করেন বিজেপি নেতা তাপস রায়। কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, সংখ্যাগুরুকে বঞ্চনা করছেন মমতা। তাপসের কথায়, হুমায়ুন কবীরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনও ফারাক নেই। বাঙালি-অবাঙালি ভেদাভেদে বিশ্বাস না করার বার্তা দিয়েছেন তাপস।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বৈধ ভোটারদের নাম তুলতে দিলেন না। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন। ধর্ষিতা মহিলাদের পাশে দাঁড়াননি। অত্যাচারীদের পাশে দাঁড়িয়েছেন। এ রাজ্যের মানুষ আপনার উপর ভরসা করেছিল। আপনি পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছেন।

ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উত্তরবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার কোনওটিই পূরণ করেননি। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সময় ঠান্ডা হাওয়া খেতে উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী। অথচ, রাজবংশী, আদিবাসীদের সমস্যা মেটে না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande