মোদীর ব্রিগেড সভা নিয়ে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে পূর্ণ প্রস্তুতি
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা নিয়ে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে শনিবার ছিল পূর্ণ প্রস্তুতি। এ দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সমর্থকরা আসতে শুরু করে। সম্ভাব্য সব রকম সমস্যার মোকাবিলা করার প্রস্তুতি রেখেছেন রেল কর্তৃপ
মোদীর ব্রিগেড সভা নিয়ে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে পূর্ণ প্রস্তুতি


কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা নিয়ে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে শনিবার ছিল পূর্ণ প্রস্তুতি। এ দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সমর্থকরা আসতে শুরু করে। সম্ভাব্য সব রকম সমস্যার মোকাবিলা করার প্রস্তুতি রেখেছেন রেল কর্তৃপক্ষ।

সকাল হতেই দুই মূল স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। জেলা থেকে অনেক কর্মী-সমর্থক মোদীর সভায় যোগ দিতে কলকাতায় আসেন। দুই স্টেশনেই অস্থায়ী শিবির করে বিজেপি। সেখানে দূরদূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের প্রাতরাশের ব্যবস্থা করা হয়। শিয়ালদহ স্টেশনে তদারকির দায়িত্বে সজল ঘোষ| শঙ্কর ঘোষ হাওড়ায়।

কলকাতা জুড়ে পোস্টার সেঁটেছে বিজেপি। তৃণমূলও তার পাল্টা পোস্টার তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ‘বয়কট বিজেপি’। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল সত্যিই ভয় পেয়েছে। ‘বয়কট বিজেপি’ পোস্টার সেই ভয়ের সূচক। যত ভোট এগিয়ে আসছে, ওদের ভয় বাড়ছে।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande