ব্যাগ নিয়ে প্রবেশে ‘না’, বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ, তর্ক পুলিশের সঙ্গে
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): শনিবার ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় নি। পুলিশ জানিয়েছে, ব্যাগের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ব্যাগ রাখতে হবে। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ব্যাগ রাখতে চান নি কর্মী
ব্যাগ নিয়ে প্রবেশে ‘না’, বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ, তর্ক পুলিশের সঙ্গে


কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): শনিবার ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় নি। পুলিশ জানিয়েছে, ব্যাগের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ব্যাগ রাখতে হবে। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ব্যাগ রাখতে চান নি কর্মীরা। তাঁরা প্রশ্ন তোলেন, কেন ব্যাগ পরীক্ষা করে ঢুকতে দেওয়া যাচ্ছে না? তাঁরা ক্ষোভ উগরে দেন। এ নিয়ে একটু উত্তেজনা দেখা দেয়।

প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা আঁটোসাঁটো করে পুলিশ। প্রধানমন্ত্রীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিলেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমাকার। এ ছাড়া দায়িত্বে থাকার কথা তিন হাজার পুলিশের।

মোদীর সভা উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৪০ হাজারের বেশি চেয়ার পেতেছে বিজেপি। তা ছাড়াও প্রায় দু’লক্ষ লোকের বসার ব্যবস্থা রয়েছে। বিজেপির দাবি, জমায়েতে সেই সংখ্যা ছাপিয়ে যাবে। ৩৫টি বড় স্ক্রিনের ব্যবস্থাও করেছে দল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande