
কানপুর, ১৪ মার্চ (হি.স.): দিল্লি-কানপুর জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় আহত হলেন অন্তত ৪০ জন বাসযাত্রী| জানা গেছে, শনিবার সকালে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন| তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)-র এক আধিকারিক জানান, যখন সামনে একটি ডিসিএম গাড়ি যাচ্ছিল, সেই সময়েই সড়ক দুর্ঘটনাটি ঘটে| ডিসিএম গাড়ির পিছনেই ছিল একটি ট্রাক এবং তার পিছনে ছিল বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই জাতীয় সড়কে টহলদারি দল, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়| যাত্রীদের উদ্ধার করে কাশীরাম হাসপাতালে পাঠানো হচ্ছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ