গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে কংগ্রেসের অভিনব বিক্ষোভ
আসানসোল, ১৪ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন বিএনআর মোড়ে এক অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে খাটিয
কংগ্রেসের অভিনব বিক্ষোভ


আসানসোল, ১৪ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন বিএনআর মোড়ে এক অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে খাটিয়া করে গ্যাস সিলিন্ডারের প্রতীকী ‘শবযাত্রা’ বের করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়।

বিক্ষোভ চলাকালীন সিলিন্ডারের খাটিয়ার সামনেই উনুন জ্বালিয়ে খিচুড়ি রান্না করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতাদের দাবি, রান্নার গ্যাসের দাম যেভাবে আকাশছোঁয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে গ্যাসে রান্না করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে বাধ্য হয়েই মানুষকে আবার কাঠ-কয়লার উনুনের যুগে ফিরে যেতে হচ্ছে।

এই কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস নেত্রী শ্রীতমা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী— সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যবিত্তের পক্ষে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তিনি আরও কটাক্ষ করে বলেন যে, সরকার 'আচ্ছে দিন'-এর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমানে সাধারণ মানুষ কেবল মূল্যবৃদ্ধি আর বেকারত্বের সঙ্গেই লড়াই করছে।

অন্যদিকে, কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুণ্ডী বলেন, গত ১২ বছরে কেন্দ্র সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষকে বারবার চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। নোটবন্দি থেকে শুরু করে সম্প্রতি রান্নার গ্যাসের দাম আরও ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যুগুলোতে সরকারের জবাব দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande