কিষাণগঞ্জে গাড়ির ধাক্কায় মৃত বাইকারোহী, পলাতক ঘাতক গাড়ির চালক
কিষাণগঞ্জ, ১৪ মার্চ (হি.স.): নেপাল সীমান্তের কিষাণগঞ্জে দীঘলব্যাংক স্কুল চকের কাছে শুক্রবার রাতে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পাণ্ডব কুমার, তাঁর বয়স বছর আটচল্লিশ। তিনি স্থানীয় হারুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়
কিষাণগঞ্জে গাড়ির ধাক্কায় মৃত বাইকারোহী, পলাতক ঘাতক গাড়ির চালক


কিষাণগঞ্জ, ১৪ মার্চ (হি.স.): নেপাল সীমান্তের কিষাণগঞ্জে দীঘলব্যাংক স্কুল চকের কাছে শুক্রবার রাতে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পাণ্ডব কুমার, তাঁর বয়স বছর আটচল্লিশ। তিনি স্থানীয় হারুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডববাবু দীঘলব্যাংক বাজারে একটি দোকানে কাজ করতেন। শুক্রবার কাজ শেষ করে বাড়ি ফিরতে তাঁর কিছুটা রাত হয়ে গিয়েছিল। রাত ১১টা নাগাদ দীঘলব্যাংক স্কুল চকের কাছে একটি দ্রুতগামী গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাণ্ডববাবুর। দুর্ঘটনার খবর পেয়ে দীঘলব্যাংক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিষাণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি ও পলাতক চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande