মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে মৃত এক
মির্জাপুর, ১৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে চুনার থানার অন্তর্গত এলাকার পিরাল্লিপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি ট্রাকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে,
মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে মৃত এক


মির্জাপুর, ১৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে চুনার থানার অন্তর্গত এলাকার পিরাল্লিপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি ট্রাকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনীশ প্রজাপতি (২০)। তিনি সোনভদ্র জেলার মাঞ্চি থানার কাজিয়ারির বাসিন্দা। তিনি পেশায় একটি ট্রাকের চালক। শুক্রবার রাতে দুটি ট্রাক মির্জাপুর থেকে বারাণসী যাচ্ছিল। উভয় চালক একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার জন্য দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এদিকে, পিরাল্লিপুর গ্রামের পাওয়ার হাউসের কাছে রাস্তার ধারে একটি ভাঙা ট্রাক দাঁড়িয়ে ছিল। সেখানে একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার সময় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনায় একজন গুরুতর ভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি বাজেয়াপ্ত করেছে । দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচলও ব্যাহত হয়। পুলিশ পরে যান চলাচল স্বাবাভিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande