রক্তের বিকল্প নেই, স্বেচ্ছা রক্তদানই মানবতার সেবা : মেয়র
আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : রক্তের একমাত্র বিকল্প হল মানুষের স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করা—এমনই মন্তব্য করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শনিবার রামনগরের শ্যামলীমা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদ
মেয়র দীপক মজুমদার


আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : রক্তের একমাত্র বিকল্প হল মানুষের স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করা—এমনই মন্তব্য করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শনিবার রামনগরের শ্যামলীমা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রতি বছরের মতো এবছরও শ্যামলীমা অ্যাপার্টমেন্টের বাসিন্দারা সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরের উদ্বোধন করে মেয়র উপস্থিত রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, সমাজের প্রতি কর্তব্য ও দায়বদ্ধতার কথা মাথায় রেখেই শ্যামলীমা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে। মানুষের জীবন বাঁচাতে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন পর্যন্ত রক্তের কোনও বিকল্প আবিষ্কার করা যায়নি। তাই যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাঁরাই প্রকৃত অর্থে মানবতার সেবায় এগিয়ে আসেন।

মেয়র আরও জানান, রক্তদানের ক্ষেত্রে সারা দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারিতে রয়েছে। রাজ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande