শিলিগুড়িতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ গ্রেফতার মালদার ২ যুবক
শিলিগুড়ি, ১৫ মার্চ (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশের প্রধাননগর থানা। শহরের দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া এই মাদকদ্রব্যে
শিলিগুড়িতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ গ্রেফতার মালদার ২ যুবক


শিলিগুড়ি, ১৫ মার্চ (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশের প্রধাননগর থানা। শহরের দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তদের নাম এমডি সাদ্দাম ও রাজা মাহাতো। তারা দুজনেই মালদার বাসিন্দা। শনিবার গভীর রাতে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে দার্জিলিং মোড় এলাকায় ওত পাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। সেই সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। এরপর ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবকরা মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে এসেছিল। দার্জিলিং মোড়ে নামার পর তারা একটি ছোট গাড়িতে করে ঝঙ্কার মোড়ের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande