
হুগলি, ১৫ মার্চ (হি.স.): গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদে রবিবার সকালে উত্তরপাড়া কোতরং ধাড়সা মোড়ে জি টি রোড অবরোধ করল জেলা কংগ্রেস। এ দিন বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অবরোধ চলে| অবরোধ চলাকালীন প্রতিবাদীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন যানজটে আটকে থাকা সাধারণ মানুষ। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে| পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ