শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে সতর্কতা জ্ঞানেশ কুমারের
নয়াদিল্লি, ১৫ মার্চ, (হি.স.): “নির্বাচন আইন মেনে হয়। আদর্শ আচরণবিধি এখন থেকে কার্যকর হচ্ছে। এর পরে এমন কোনও ঘটনা ঘটলে, কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করবে।” রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ভারতের মুখ্য নির্বাচন
শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে সতর্কতা জ্ঞানেশ কুমারের


নয়াদিল্লি, ১৫ মার্চ, (হি.স.): “নির্বাচন আইন মেনে হয়। আদর্শ আচরণবিধি এখন থেকে কার্যকর হচ্ছে। এর পরে এমন কোনও ঘটনা ঘটলে, কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করবে।”

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার এ কথা বলেন। এই সঙ্গে জানিয়ে দেন, ভুয়ো তথ্য এবং ডিপফেক ভিডিয়ো ছড়ানোর বিরুদ্ধেও টওকমিশন কড়া ব্যবস্থা নেবে।

ভোটের ঠিক মুখে শহরের প্রাণকেন্দ্রে এহেন হিংসার ঘটনা রাজ্যের রাজনৈতিক পারদকে একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আহত কর্মীদের পরিবার পরিজনদের মধ্যেও চরম উৎকণ্ঠা রয়েছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হল নির্বাচন। আর সেই উৎসবের প্রাক্কালে এমন রক্তপাত এবং হিংসার ছবি কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন রাজ্যের সুশীল সমাজের একাংশ। কমিশন সর্বদা 'অবাধ এবং শান্তিপূর্ণ' নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু খাস কলকাতার বুকে দিনে দুপুরে এমন হামলার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

জ্ঞানেশবাবু জানান, ভুয়ো তথ্য এবং ডিপফেক ভিডিয়োর বিষয়ে নোডাল অফিসারেরা নজর রাখবেন। এই ধরনের ভুয়ো তথ্য বা ভিডিয়ো সমাজমাধ্যম থেকে মুছে ফেলা এবং এফআইআর রুজুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande