
পশ্চিম বর্ধমান, ১৫ মার্চ (হি.স.): হঠাৎ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের রূপনারায়ণপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রূপনারায়ণপুর এলাকার গুরুদ্বার সংলগ্ন একটি আবাসনে হঠাৎই আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়| জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই আগুন দেখে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে ও দমকলে খবর দেয়। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে হতাহতের কোনও খবর না থাকলেও আবাসনে থাকা বেশ কিছু আসবাবপত্র ও অন্যান্য জিনিস পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ