রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের শিলান্যাস,মিলবে ২৪ ঘণ্টা চিকিৎসা ও ১০ বেডের সুবিধা
শিলিগুড়ি, ১৫ মার্চ (হি.স.): গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন উদ্যোগ নেওয়া হলো। এবার থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর ও আউটডোর—উভয় বিভাগেই দিন-রাত ২৪ ঘণ্টা চিকি
রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের শিলান্যাস,মিলবে ২৪ ঘণ্টা চিকিৎসা ও ১০ বেডের সুবিধা


শিলিগুড়ি, ১৫ মার্চ (হি.স.): গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন উদ্যোগ নেওয়া হলো। এবার থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর ও আউটডোর—উভয় বিভাগেই দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসার সুবিধা মিলবে। সেই সঙ্গে ১০ বেডের শয্যা পরিষেবারও ব্যবস্থা করা হচ্ছে। রবিবার নতুন ভবনের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

এদিনের অনুষ্ঠানে মহকুমা পরিষদের সহ-সভাধিপতি, অন্যান্য সদস্য এবং জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের আর্থিক সহায়তায় প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ভবনটি নির্মাণ করা হবে।

শিলান্যাস অনুষ্ঠানে সভাধিপতি অরুণ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক হাসপাতাল—সর্বত্রই আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। এই নতুন ভবনটি তৈরি হলে রাঙালির বাসিন্দারা বাড়ির কাছেই উন্নত ও বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পাবেন।”

জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক জানান, আগে এখানে কেবল দিনের বেলাতেই চিকিৎসা পরিষেবা মিলত। এখন ২৪ ঘণ্টা পরিষেবা এবং ১০ বেডের সুবিধা চালু হলে স্থানীয় রোগীদের বড়সড় স্বস্তি মিলবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande