অসমে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ক্যানসার কেন্দ্র সহ একাধিক স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অমিত শাহের
গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে উদ্বোধন হয়ে গেল বহুপ্ৰতীক্ষিত ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। এর সঙ্গে উদ্বোধন করেছেন গোলাঘাট এবং তিনসুকিয়া ক্যানসার কেন্দ্র। এছাড়া শিলান্যাস করেছেন ত
প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


উদ্বোধিত ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’


শিলান্যাস তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালের


গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে উদ্বোধন হয়ে গেল বহুপ্ৰতীক্ষিত ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। এর সঙ্গে উদ্বোধন করেছেন গোলাঘাট এবং তিনসুকিয়া ক্যানসার কেন্দ্র। এছাড়া শিলান্যাস করেছেন তিনটি জেলায় তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালের।

গুয়াহাটিতে ৬৭৫ কোটি টাকা ব্যয়ে নবনিৰ্মিত অসমের চতুর্দশ অপারেশনাল মেডিক্যাল কলেজ ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’টি অঞ্চলের স্বাস্থ্যসেবা পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষার সুযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

কয়েকটি স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানের পর তিনি বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুবমোর্চার উদ্যোগে খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত বিশাল যুব সম্মেলনে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে থাকবেন যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যা। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও যুব নেতারা অংশগ্রহণ করবেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও যুবসম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হবে সম্মেলনে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande