চাষের সময় সাপের কামড়, কৃষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের
মুর্শিদাবাদ, ১৫ মার্চ (হি.স.): মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় চাষ করার সময় সাপের কামড় খেলেন এক কৃষক। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। জানা গেছে, রবিবার সকালে রানিতলা থানার নির্মলচর মদনঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ভারত-বাংল
চাষের সময় সাপের কামড়, কৃষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের


মুর্শিদাবাদ, ১৫ মার্চ (হি.স.): মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় চাষ করার সময় সাপের কামড় খেলেন এক কৃষক। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। জানা গেছে, রবিবার সকালে রানিতলা থানার নির্মলচর মদনঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জমি থেকে মটর ডাল তোলার সময় সাপের কামড় খান ওই কৃষক। তাঁর নাম সুধাংশু মণ্ডল বলে জানা গেছে| সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের নজরে আসতেই ওই কৃষককে উদ্ধার করে তাঁরা গাড়ি করে নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই কৃষক| তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande