
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): লখনউতে ইমামবাড়া পরিসরের ভেতরে কিছু হিন্দু মহিলাদের হিজাব পরতে বলার অভিযোগ উঠেছে| এই নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনসল|
তিনি বলেন, হিন্দু মহিলাদের শুধু হিজাব পরতে বলাই নয়, তাদের দিকে তাকিয়ে জামার বোতাম লাগানোর কথা বলা এবং যদি তারা তা না করে, তাহলে সেখান থেকে তাদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে| তিনি বলেন, এই মানসিকতা একটি বিশেষ সম্প্রদায়ের কট্টর নারীবিদ্বেষী মনোভাব।
শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী পোস্টারে পা রেখে ইমামবাড়া পরিসরে প্রবেশ করতে বাধ্য করাও অত্যন্ত নিন্দনীয় এবং সন্ত্রাসবাদী মানসিকতার সমতুল্য বলে মনে করেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনসল। তিনি বলেন, আজ যখন দেশের মহিলারা যুদ্ধবিমান চালাচ্ছে, মহাকাশে উপগ্রহের অভিযাত্রী হয়ে বিশ্বব্যাপী ভারতের খ্যাতি বৃদ্ধি করছে, তখন দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের রাজধানী লখনউতে হিন্দু মহিলাদের জোর করে হিজাব পরতে বলার মানসিকতা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। উত্তর প্রদেশ পুলিশের উচিত তদন্ত করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এছাড়াও, জাতীয় মহিলা কমিশনেরও বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনসল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ