হোলিতে সূরজের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ, সোমবার সমাবেশ হিন্দু সম্প্রদায়ের
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হোলিতে সূরজের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে| এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ ব
হোলিতে সূরজের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ, সোমবার সমাবেশ হিন্দু সম্প্রদায়ের


নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হোলিতে সূরজের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে| এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনসল|

তিনি জানান, বিশ্ব হিন্দু পরিষদ (দক্ষিণ দিল্লি)-র একটি প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার হেমন্ত তিওয়ারির সঙ্গে দেখা করেন| হোলির দিন প্রহ্লাদপুরে এক বিশেষ সম্প্রদায়ের ব্যক্তি হিন্দু যুবক সূরজকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে| এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (দক্ষিণ দিল্লি)-র ওই প্রতিনিধিদল।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্ব হিন্দু সমাজ সোমবার, সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলের কাছে একটি বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করেছে। হিন্দু স্বার্থ রক্ষায় সমস্ত সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনসল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande