
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট। মূলত উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই ভোটগ্রহণ হবে।
এর মধ্যে রয়েছে কোচবিহারের ৯টি আসন, আলিপুরদুয়ারের ৫টি আসন, জলপাইগুডির ৭টি আসন, দার্জিলিং ও কালিম্পং মিলিয়ে ৬টি আসন, উত্তর দিনাজপুরের ৯টি আসন, দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন এবং মালদার ১২টি আসন।
এছাড়াও এই দফায় ভোট হবে মুর্শিদাবাদের ২২টি আসনে। পশ্চিমাঞ্চলের মধ্যে পূর্ব মেদিনীপুরের ১৬টি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে ১৯টি, পুরুলিয়ার ৯টি এবং বাঁকুড়ার ১২টি আসনে ভোট হবে প্রথম দিনেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত